News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং নীলিমা রিসোর্ট এন্ড ট্যুরস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

15 Jan, 2023 14 Jan, 2026

সীমান্ত ব্যাংক এবং নীলিমা রিসোর্ট এন্ড ট্যুরস এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় নীলিমা রিসোর্ট এন্ড ট্যুরস এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাগণ এবং সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং নীলিমা রিসোর্ট এন্ড ট্যুরস এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কবির সোহেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, নীলিমা রিসোর্ট এন্ড ট্যুরস এর ডাইরেক্টর ইঞ্জিনিয়ার ওয়াজেদ আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat