News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন জনাব মো. নুরুল আজীম

15 Jan, 2023 03 Feb, 2026

অভিজ্ঞ ব্যাংকার জনাব মো. নুরুল আজীম আজ (০৩ ফেব্রুয়ারি) সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সীমান্ত ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতে প্রায় ২৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জনাব মো. নুরুল আজীম পেশাগত দক্ষতা ও সুনামের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্যা প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসি ,ন্যাশনাল ব্যাংক পিএলসি ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে সাফল্যের সঙ্গে কাজ করেন।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসিতে যোগদানের পূর্বে তিনি এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মকালীন সময়ে তিনি বিভিন্ন পর্যায়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও ব্যাংকটির নেতৃত্ব দেন।

দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে জনাব মো. আজীম ব্যাংকিং অপারেশন ডিভিসন, ক্রেডিট, ফরেন ট্রেড, জেনারেল ব্যাংকিং, ল অ্যান্ড রিকভারি, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, অডিট ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করেছেন। তিনি এসবিএসি ব্যাংকে চিফ রিস্ক অফিসার (সিআরও) এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জনাব মো. আজীম কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করেছেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো থেকে মানি লন্ডারিং প্রতিরোধ, গ্রিন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিং, ব্র্যাঞ্চ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্চেন্ট ব্যাংকিং, লেন্ডিং রিস্ক অ্যানালাইসিস, এনভায়রমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন গ্রহণ করেছেন।

জনাব মো. আজীম তার সুদীর্ঘ কর্মজীবনে সিঙ্গাপুর, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ এবং কর্মশালায় সফলভাবে অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও তিনি একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য এবং ব্যাংকিংয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষন প্রদান করে থাকেন।

নতুন এই নেতৃত্বে সীমান্ত ব্যাংক পিএলসি আরও শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠা, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের পর্যবেক্ষকরা।

Live Chat Live Chat