News & Events

blog

সম্প্রতি সীমান্ত ব্যাংক লিমিটেড, দেশের অর্থনৈতিক উন্নয়নে যুব সমাজকে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন

15 Jan, 2023 02 Oct, 2019

সম্প্রতি সীমান্ত ব্যাংক লিমিটেড, দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের নিমিত্তে যুব সমাজকে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি), মিরপুর সেনানিবাস এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে । উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর এম আবুল কাশেম মজুমদার, পিএইচডি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান । রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, চীফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম ও হেড অব ইনফরমেশন টেকনোলজি আশরাফুল আলম ভুইয়া । উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সীমান্ত ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ কে এম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ইব্রাহিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সেন্টার ফর হায়ার স্টাডিজ এন্ড রিসার্চ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অবঃ) ,  অতিঃ রেজিস্ট্রার লেঃ কর্নেল মকসুদুল বারী ও ফিনান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ডঃ জান্নাতুল ফেরদৌস ।

Live Chat Live Chat